5169
Loading ...

ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর পলাশ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)’ ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে।

গতকাল সংগঠনটির এক জরুরি সভায় নতুন কমিটি অনুমোদিত হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সামিউল আলম, সাধারণ সম্পাদক হয়েছেন আরিফিন আহমেদ প্রত্যয়, এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তৌহিদ ইয়াসিন।

বিদায়ী সভাপতি মাসুম হোসেন ও সাধারণ সম্পাদক রিফাতুল হাসান হৃদয় গত ৫ মার্চ ২০২৬ তারিখে এই কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, পলাশ উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের কল্যাণে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় প্রকাশ করেছেন।

নতুন কমিটি ঘোষণার পর পলাশ উপজেলার বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *