গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রম জোরদারের লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভায় জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা, মাদক ও অপরাধ দমন, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
জেলা প্রশাসক উপস্থিত সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে একযোগে কাজ করার নির্দেশনা দেন।

