5169
Loading ...

সরকারি হাসপাতাল থেকে দালালদের নির্মূল করা হবে

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথা-ও বলেছেন।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *