এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস ওষুধ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে বকশীগঞ্জ সীমান্তের রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। এসময়ে ১২ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস ওষুধ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

