5169
Loading ...

মুন্সিগঞ্জের দিঘিরপাড় মাছ বাজার থেকে ৭০ কেজি জাটকা উদ্ধার, মাদ্রাসায় বিতরণ

মোঃমাসুদ রানা,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারে বিক্রির জন্য রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

নৌ পুলিশ জানায়, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *