মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজদিখান থানা পুলিশ ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে থানাধীন লতব্দী ইউনিয়নের নয়াগাঁও এলাকার গোডাউন বাজারের নেওয়াজ আলী মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অনিক বেপারী (৩৪), সাং-কাঠসাগড়া, ওয়ার্ড নং-০৯, ইউপি-লতব্দী এবং মোঃ ইব্রাহিম হোসেন (২৬), সাং-নয়াগাঁও, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ।
তাদের দখল থেকে মোট ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

