গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর কৃতি সন্তান সুজয় পাল বাংলাদেশ সনাতন মহাসংঘের অঙ্গসংগঠন, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় এবং তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। সুজয় পালের এই অর্জনে নরসিংদী জেলার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে সুজয় পাল সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবেন। সামাজিক ও সাংগঠনিক মহল থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সুজয় পাল সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন।

