গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতির শিকার হয়ে নদীতে ঝাঁপ দেন দুই জেলে। ঘটনাস্থল থেকে চানু মিয়া নামের এক জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু তার ভাতিজা হেদায়েতুল্লাহ (২২) নিখোঁজ হন।
প্রায় ১৭ ঘণ্টা অনুসন্ধানের পর শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে মেঘনা নদীর ফকিরের চর এলাকায় হেদায়েতুল্লাহর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

