5169
Loading ...

সিরাজদিখানে বৃদ্ধা হত্যা দীর্ঘদিন পলাতক থাকার পর মূল আসামি গ্রেফতার

মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিনভোগ গ্রামের বাসিন্দা রেখা রাণী রায় (৬৫) হত্যা মামলার মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সিগঞ্জ।

এ ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার মূল আসামি মীর হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে সংস্থাটি। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত (২ মার্চ ২০২৬) রাত ১২টা ১২ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইলিয়াস মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বারিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সেখানে থেকে আসামি মীর হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানে অংশ নেন এসআই মোঃ আনোয়ারুল ইসলাম, এ এসআই মোঃ হাবিবুর রহমান, কনস্টেবল টিটুল সিকদার এবং ড্রাইভার কনস্টেবল আবু হানিফসহ অন্যান্য সদস্যরা।

এর আগে পিবিআই মুন্সিগঞ্জ টাঙ্গাইল ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আসামির অবস্থান শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর গত (৫ মার্চ ২০২৬) আসামি মীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার বাদী প্রদীপ বিশ্বাস আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করে পিবিআই মুন্সিগঞ্জের প্রতি আহ্বান করেন। এদিকে পিবিআই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *