5169
Loading ...

সিরাজদিখানে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃমাসুদ রানা,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল শেখ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের সার্বিক দিক-নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাত প্রায় ১১টা ৪০ মিনিটে সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

এ সময় সিরাজদিখান উপজেলার হাজীগাঁও পাল বাড়ি রোড মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রাসেল শেখকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল শেখ উপজেলার বাসাইল ইউনিয়নের দিঘীরপাড় এলাকার মৃত সিরাজুল শেখের ছেলে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *