5169
Loading ...

তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (৮ মার্চ) র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির মূল প্রতিপাদ্য ছিল: “আজকের পদক্ষেপ, আগামীয়ের ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তা ও সাধারণ নারীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র‍্যালি আয়োজনের দায়িত্বে ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণ এবং স্লোগান প্রদান করে নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার র‍্যালি উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *