5169
Loading ...

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প এর কার্যক্রম বন্ধ। এবং নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ।

রবিবার (৮মার্চ) বিকেলে সদর উপজেলার বাসা খানপুর বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, গত কয়েক মাসে যাবত টাঙ্গাইলের সদর উপজেলায় দ্যাইনা ইউনিয়নের বাসাখানপুর বাজারে এ আর এন্টারপ্রাইজ নামে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে আসছেন আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি।

যিনি এই পেট্রোল পাম্পটি গড়ে তুলেছেন তিনি হলেন সদর উপজেলার আব্দুর রাজ্জাক। তার প্রতিষ্ঠানের নাম এ আর এন্টারপ্রাইজ। আর
এই মিনি পেট্রোল পাম্পটির কোন প্রকার বৈধ কাগজ পত্র নাই।

অপরদিকে বাসা খানপুর বাজারের স্থানীয়রা বলেন, চলমান সংকটে মুহূর্তে এই পাম্পে পেট্রোল বেশি দামে বিক্রি করছেন।এছাড়াও সরকারি বিধি-বিধান অনুযায়ী পেট্রোল বিক্রি না করে যে যেমন পেট্রোল চাচ্ছে তাকে তেমনি দিচ্ছে। অথচ পাম্পে গেলে ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না। আর এখানে ৫০০ থেকে শুরু করে ১০০০ টাকার পেট্রোল দিচ্ছে। যার প্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে এক শ্রেণী সমালোচনার মুখে পড়েছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন নিয়মিত অভিযানের মাধ্যমেই বাজার তদরকি অস্বাস্থ্যকর পরিবেশ অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধ করে আসছি।
এর প্রেক্ষিতে সদর উপজেলায় একটি দোকানে অনুমোদন ছাড়া এ আর এন্টারপ্রাইজ নামে মিনি পেট্রোল পাম্প গড়ে তুলে বেশি দামে পেট্রোল বিক্রি করছে।

এছাড়াও সেই পেট্রোল পাম্পে স্থানীয়দের মাঝে অতিরিক্ত পেট্রোল বিক্রি করে আসছেন।

যার প্রেক্ষিতে এ আর এন্টারপ্রাইজের মালিক আব্দুর রাজ্জাককেকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল বিক্রি কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর শাহিদা ডাক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *