5169
Loading ...

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মোঃ নাজিমুল ইসলাম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় হরিপুর–রাণীশংকৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত মাহবুব আলম (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কামারপুকুর এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেনের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *