5169
Loading ...

কুড়িগ্রাম জেলার নিষিদ্ধ সংগঠনছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নের মুক্তির দাবি

সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

শেখ ইনান তার পোস্টে সাদ্দাম হোসেন নয়নকে ‘রাজবন্দি’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সাদ্দাম হোসেন নয়নের ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করছেন।

উল্লেখ্য, সাদ্দাম হোসেন নয়ন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, শেখ ইনানের ওই পোস্টে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শত শত মন্তব্য ও শেয়ারের মাধ্যমে নেতাকর্মীরা তাদের ক্ষোভ ও সংহতি প্রকাশ করেছেন।

সাদ্দাম হোসেন নয়নের গ্রেফতার বা আটকের বিষয়ে আইনি প্রক্রিয়া এবং তার বর্তমান অবস্থা নিয়ে দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে এ দাবি ওঠার পর জেলা পর্যায়ের নেতাকর্মীরাও এ বিষয়ে রাজপথে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *