5169
Loading ...

আদালতে জামিন নিতে গিয়ে আলোচিত সাংবাদিক আশরাফুল ইসলাম বাবুর ওপর হামলার অভিযুক্ত রাকিব আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ নাজিমুল ইসলাম, ঠাকুরগাঁওয়ে আলোচিত সাংবাদিক দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম বাবুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। জানা গেছে, আদালতে জামিনের আবেদন করতে গেলে তাকে আটক করা হয়।

কয়েকদিন আগে সাংবাদিক আশরাফুল ইসলাম বাবু অবৈধভাবে মাটি কাটার ভিডিও করতে গেলে হামলার শিকার হন। এ ঘটনায় ভূল্লী থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। জামিন নিতে আদালতে হাজির হলে ১ নম্বর আসামি রাকিবকে জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও নিন্দার ঝড় ওঠে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সাংবাদিকের ওপর হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *