5169
Loading ...

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কবরস্থানে মানুষের মাথার খুলি ও রহস্যজনক লেখা, এলাকায় চাঞ্চল্য

আবদুল্লাহ্ আল মামুন অন্তর, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দেওয়ানের খামার কবরস্থানে একটি মানুষের মাথার খুলি এবং সাদা কাপড়ে অদ্ভুত লেখা পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি কবরস্থানে গেলে একটি কবরের ওপর মানুষের মাথার খুলি এবং তার পাশে সাদা কাপড়ে অজানা কিছু লেখা দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো তান্ত্রিক কার্যকলাপ বা রহস্যজনক ঘটনার অংশ হতে পারে। তবে এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ভুরুঙ্গামারী থানার ওসি জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশাসনের দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *