5169
Loading ...

ফরিদপুর সদরে তিন দিনব্যাপী রমাদান ফেস্ট শুরু

রোমান সরদার, ফরিদপুর: ফরিদপুর সদরে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী রমাদান ফেস্ট। শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রমাদান ফেস্ট উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে ইফতার মাহফিল ছিল প্রধান আকর্ষণ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু তাওয়াব। এছাড়াও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, পবিত্র রমাদান মাসকে ঘিরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ রমাদান ফেস্টের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসবে ইফতার মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *