মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। গুয়াখোলা এলাকায় অবৈধভাবে পরিচালিত ভাট্টি কারখানা পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।
মোবাইল কোর্টের নির্দেশনায় ভেকু ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

