5169
Loading ...

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদক ও অবৈধ কসমেটিকস ধ্বংস

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ টাকা।

বুধবার (৪ মার্চ) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় পুলিশ ও বিজিবির অভিযানে উদ্ধার হওয়া আলামতসমূহ মামলার আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বিদেশি মদ এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম ও প্রসাধন সামগ্রী।

আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে তরল মাদক ড্রেনে ফেলে এবং অন্যান্য মাদক ও কসমেটিকস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি চোরাকারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *