5169
Loading ...

চট্টগ্রাম মিরেশ্বরাই উপজেলা বারইয়ারহাটে অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নুরুল আমিন এমপি – মন্ত্রী আমির খসরুর রোগমুক্তি কামনায় দোয়া

জাহাঙ্গীর আলম, চট্টগ্রামঃ

চট্টগ্রাম​ মিরসরাইয়ের বারইয়ারহাটে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সকল অপকর্মের বিরুদ্ধে সুধী সমাবেশ এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বারইয়ারহাট পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের স্থান হবে না। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে অপরাধীদের রুখে দিতে হবে।”
​এসময় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন এবং সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার।
​পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *