মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজদিখান থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক দিক-নির্দেশনায় ০২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিরাজদিখান থানাধীন বয়রাগাদী ইউনিয়নের ভূইরা এলাকার আবুল মিয়ার বাড়ির সামনের ইটের রাস্তা থেকে মোঃ হাবিবুল্লাহ খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি ভূইরা খন্দকার বাড়ী, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জের বাসিন্দা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

