5169
Loading ...

বা বলে না কেউ”— অ্যালবিনিজমে আক্রান্ত ছোট্ট আফিয়ার মর্মস্পর্শী জীবনকাহিনী

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। গায়ের রঙ বিদেশিদের মতো হওয়ায় নিজের রক্তের সন্তানকে স্বীকৃতি দেননি বাবা। স্ত্রীকে তালাক দিয়ে প্রবাস চলে গেছেন তিনি। ফলে এই ছোট্ট কন্যা, আফিয়া, এখন মায়ের একমাত্র ভরসা।
২০২০ সালে মোজাফফর হোসেন ও মনিরা খাতুন পারিবারিকভাবে বিয়ে করেন। দুই বছর পর, ২০২২ সালের ১৩ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যা আফিয়া। তবে জন্মের পর থেকেই বাবার মনোভাব অস্বীকৃতিপূর্ণ হয়। আজ তিন বছর বয়সী আফিয়া যখন বাবার কথা জিজ্ঞেস করে চুপ থাকে, তখন তার পাশে দাঁড়ানো একমাত্র ব্যক্তি হলেন মা মনিরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, আফিয়া অ্যালবিনিজম (Albinism) নামক জিনগত রোগে আক্রান্ত। এ রোগে শরীরের ত্বক, চুল ও চোখের রঙ উৎপাদনকারী মেলানিন পিগমেন্ট তৈরি হয় না। চিকিৎসকরা বলেন, “এটি এক আজীবন চলমান রোগ, যার স্থায়ী চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।”

মনিরা খাতুন এখন একাই লড়ছেন সমাজের কটূ কথা, সন্তানের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে। এমন পরিস্থিতিতে যশোর জেলা প্রশাসন আফিয়া ও তার মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

এই গল্প শুধু একটি শিশুর নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্বেরও একটি বার্তা। যে ঘরে বাবা-মেয়ের হাসি থাকা উচিত ছিল, সেখানে আজ শুধু মায়ের অদম্য লড়াই ও শিশুর নিরীহ চোখের কান্না রয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *