5169
Loading ...

নরসিংদী জেলা পুলিশের চলমান অভিযান জোরদার: বাড়ানো হয়েছে টহল

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠ পর্যায়ে থেকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেছেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নরসিংদী পৌরসভার কাউরিয়াপাড়া, দত্তপাড়া, ইউএমসি জুটমিল এলাকা, পৌর পার্ক, আরশিনগর ও পুলিশ ফাঁড়ির আশপাশসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও মহড়া বৃদ্ধি করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এদিকে শিবপুর মডেল থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে।

নরসিংদী জেলা পুলিশের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *