5169
Loading ...

ইটভাটার কাদা মেশিনে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে ইটভাটার কাদা মেশানোর যন্ত্রে পড়ে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর–নওয়াপাড়া সড়কের সরুপদাহ এলাকায় অবস্থিত বোল্ড ব্রিকস ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা।

ভাটা–সংশ্লিষ্টরা জানান, দুপুরে জাকির হোসেন কাদা মেশানোর বড় মিক্সার মেশিনটি চালু রেখে ভেতরের ময়লা পরিষ্কার করতে নিচে নামেন। ধারণা করা হচ্ছে, পরিষ্কারের সময় অসাবধানতাবশত মেশিনের গিয়ার হঠাৎ সক্রিয় হয়ে যায়। মুহূর্তেই যন্ত্রটি ঘুরতে শুরু করে এবং তিনি আটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মেশিন থেকে জাকির হোসেনের দেহাবশেষ উদ্ধার করে।

ইটভাটার শ্রমিকরা জানান, যন্ত্রটির নিরাপত্তা ব্যবস্থা আগেই নষ্ট ছিল এবং দীর্ঘদিন ধরে তা মেরামত করা হয়নি। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

মনিরামপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান,
“আমরা পৌঁছানোর পর মেশিনটি বন্ধ করি এবং উদ্ধার কাজ শুরু করি। ভাটায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা তদন্তের বিষয়।”

স্থানীয়দের দাবি, ইটভাটায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ জরুরি।

নিহত জাকির হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *