5169
Loading ...

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতি ও অবিচারপূর্ণ সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

১২ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) ও মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একাউন্টিং বিভাগের তিনজন শিক্ষার্থী — তরিকুল ইসলাম নয়ন (২২–২৩), সাওন শেখ (২২–২৩) এবং সাজ্জাদ হোসেন (২৩–২৪) — কে বহিষ্কার করা হয়। অপরদিকে, মার্কেটিং বিভাগের মাত্র একজন শিক্ষার্থী সাওন (২০–২১) কে বহিষ্কার করা হয়, যদিও ঘটনার সঙ্গে আরও শিক্ষার্থী জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, একাউন্টিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী, যারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, তাদেরও মুচলেকার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে পক্ষপাতি ও অবিচারপূর্ণ বলে দাবি করে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন,
“আমরা চাই নিরপেক্ষ তদন্ত কমিটি।”
প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবেন বলেও ঘোষণা দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *