5169
Loading ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অপূর্ব রায়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত আয়োজিত ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত ওয়েবিনারে দেশের ১৬টি পাবলিক ও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হন।
পরে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এবং সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির লেখা বিখ্যাত গ্রন্থ ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি এ প্রপরশনালিটা’ ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্বব্যাপী ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *