5169
Loading ...

বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা জনাব মোস্তাক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ আব্দুল্লাহ আল মামুন,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

১২ নভেম্বর ২০২৫:
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”— এই স্লোগানকে ধারণ করে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা জনাব মোস্তাক আহমেদ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

নিজ বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,

“জেলা প্রশাসক মহোদয়ের দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পাদনে সহায়তা করেছে। তিনি ছিলেন একজন নিরহংকারী, দূরদর্শী ও মানবিক মানুষ।”

বিদায়ের এই আবেগঘন মুহূর্তে তিনি জেলা প্রশাসক মহোদয়ের নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সফলতা ও আরও গৌরবময় ভবিষ্যতের শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

জনাব মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)

জনাব মোঃ শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

জনাব মোঃ রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল)

জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল)

ডাঃ মোঃ আঃ সালাম, সিভিল সার্জন, সাতক্ষীরা

জনাব মোঃ আবুল হাশেম, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ

জনাব বাসুদেব বসু, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ

আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজসেবক

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল স্মৃতিমধুর, আবেগঘন ও সম্মাননাপূর্ণ—যেখানে কর্মের বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিফলন ঘটেছে প্রতিটি মুহূর্তে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *