5169
Loading ...

বেলকুচি মডেল ডিগ্রি কলেজে লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

মোঃ রানা বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মডেল ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন করে সঠিক শিক্ষায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনা মুলক আলোচনা করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।
আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন অভিভাবকদের উদ্যেশ্য করে বলেন, আপনাদের ছেলে মেয়েদের কলেজে পাঠিয়েছেন লেখাপড়া করে ভাল মানুষ ও ভাল ফলাফল করার আশায়, কিন্তু কলেজে ভর্তি করে দিলেই ভাল ফলাফল আশা করা যায় না, আপনার ছেলে মেয়ে কি করে, কলেজের নাম করে কোথায় যায়,কার সাথে মিশে, কলেজে আসে কিনা, সেদিকে আপনার সচেতন থাকতে হবে, কারন সৎ সঙ্গে স্বর্গ বাস অসত সঙ্গে সর্বনাশ, তাই আপনার ছেলে কিশোর গ্যাং এর সাথে আড্ডা মারে কিনা, অসৎ বন্ধুর সঙ্গে নেশায় আসক্ত হয় কিনা, রাস্তায় মেয়েদের ইভটিজিং করে কিনা, বাড়ীতে ঠিকমত লেখাপড়া করে কিনা এর সমস্ত বিষয়ে খবর রাখা প্রতিটি অভিভাবকদের দায়িত্ব, আর এসব বিষয়ে অভিভাবকগন সচেতন হলেই ছাত্র ছাত্রী ভাল হবে এবং ভাল ফলাফল অর্জন করতে পারবে।
অন্যদিকে অভিভাবকগন শিক্ষকদের উদ্যেশ্যে বলেন, আমাদের ছেলে মেয়ে কলেজে আসে কিনা সেটা দেখার দায়িত্ব আপনাদের, কারণ ছেলে মেয়েরা অনেক সময় কলেজের নাম করে বাড়ী থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এতে আমাদের বুঝার কোন উপায় থাকে না, তাই কলেজে না আসলে শিক্ষকের দায়িত্ব অভিভাবকের কাছে ফোন করে খবর নেওয়া, তাহলেই তাদের অন্যায় ও অবৈধ কাজ থেকে হেফাযত করা যাবে, তাই শিক্ষক ও অভিভাবকদের সার্বিকভাবে সচেতন হলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব বলে মনে করেন তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানার এস আই সবুজ কুমার, অত্র কলেজের সকল শিক্ষক , অভিভাবক,ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *