রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা মৎসজীবি দলের নব গঠিত কমিটির আয়োজনে পূবাইলে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, আনন্দ র্যালিটি শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর তলটিয়া এলাকা থেকে শুরু হয়ে মিরের বাজার চৌরাস্তা হয়ে বসুগাও এলাকা পদক্ষিন করে তালটিয়া পেট্রোল পাম্প এলাকায় এসে শেষ হয়।
আনন্দ র্যালি শেষে সমাবেশে বক্তারা গাজীপুর ৫ আসনে এ কে এম ফজলুল হক মিলন পক্ষে ধানের শীষে ভোট চান৷ সমাবেশ পূবাইল থানা মৎসজীবি দলের সভাপতি মো. সফিকুল ইসলামের (শহর আলী) সঞ্চালনায় সভাপতিত্ব করেন পূবাইল থানা মৎসজীবি দলের সদস্য সচিব মাইদুল ইসলাম জুয়েল,
এসময় মাইদুল ইসলাম জুয়েল বলেন, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবব্ধ আছি, এবং গাজীপুর ৫ আসনে ফজলুল হক মিলন এর হাত শক্তিশালী হলে দেশনায়ক তারেক রহমানের হাত আরো শক্তিশালী হবে। এ সময় মাইদুল ইসলাম জুয়েল ফজলুল হক মিলনের পক্ষে ধানের শীষে ভোট চান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পূবাইল থানা মৎসজিবী দলের যুগ্ন আহবায়ক, মোখলেসুর রহমান, সোহেল শেখ, জাহিদ, আমজাদ হোসেন, মামুন মোল্লা, সহিদুল খান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম, ছলিম উল্লাহ, বাদল মিয়া ও ইব্রাহিম খলিল,কাইয়ুম মোল্লা সহ স্থানীয় নেতাকর্মীরা

