মো.আনোয়ার,ঢাকা কলেজ প্রতিনিধি
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে ক্লাস শুরুর দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করতে হবে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এতে নতুন সেশনের পড়াশোনা ও ভবিষ্যৎ শিক্ষাজীবন ক্ষতির মুখে পড়ছে।
অনশনরত শিক্ষার্থীরা আরও বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রমের দেরি অযৌক্তিক। দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে ক্লাস শুরুর পদক্ষেপ নিতে হবে।
এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা কলেজ প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ভর্তি প্রক্রিয়া পিছিয়ে ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে, যা শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে

