নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে।
বুধবার রাতে কেশবপুর শহরের মধুসড়কের বাক্সোপট্টি এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনের ছেলে আফজাল হোসেন শুভ (২৫) কে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে প্রায় ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, পুলিশের ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন, একটি চাপাতি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে কেশবপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে

