5169
Loading ...

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপদেষ্টা আসিফ মাহমুদকে বর্জনের ডাক

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজের ১৮৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বর্জনের ডাক দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ রাকিব।

আজ (বুধবার) নিজের ফেসবুকে দেয়া পোস্টে তিনি লেখেন, আসিফ মাহমুদ সরকারে গিয়ে ছাত্রদের হিস্যা বুঝিয়ে দেননি। লাখ লাখ ছাত্রদেরকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছেন।

আমার ক্যাম্পাসের কেউ না তিনি। তিনি কিভাবে ঢাকা কলেজ এর কনসার্টে আসেন?

এর কলেজের বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রিত করা হলেও তিনি আসেননি। এখন রাজনীতি করার জন্য আসতে পারেন না। তিনি এখন ঢাকা-১০ এ নির্বাচন করবেন সেজন্য অপ্রাসঙ্গিক প্রোগ্রামেও তার আসতে হবে। এসমস্ত রাজনীতি ঢাকা কলেজ করতে দিবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *