গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর তিস্তার গেইট এলাকা থেকে ১৩জুলাই ২০২৫ দুপুরে মোসা: আসফিয়া নামের ৭বছরের শিশু কন্যা নিখোজ হন। বিগত ৪মাসেও অনেক খোজাখুজির পরেও সন্ধান মিলে নি শিশু কন্যা আসফিয়ার। ঘটনার পর ১৫/৭/২০২৫ইং তারিখে টঙ্গী পূর্ব থানায় নিখোজের বাবা আজাদ রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায় পুলিশের সহযোগীতা চেয়েও ব্যর্থ হোন নিখোজের বাবা আজাদ রহমান। হতাশাগ্রস্ত হয়েও এখন পর্যন্ত থানা পুলিশ সহ স্বজনেরা খোজাখুজি অব্যাহত রেখেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ রহমান তার মেয়েকে খুজে পাওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ একটি মামলা দায়ের করেন। মামলা টি তদন্তাধীন রয়েছে। তাছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে, নি¤œলিখিত জনদের আসামী করে। তারা হলেন- মো: রেজাউল করিম (৪৫), উমর ফারুক চৌধুরি (৪৫), রাজু আহমেদ রনি (৩৫), আব্দুল খালেক (৫৫) ফারুক(ছোট ফারুক) (২৮)। অভিযুক্তদের চলন, বলন, গতিবিধি, ফলো করে তাদের বিরুদ্ধে স্ব স্ব শরীরে হাজার হয়ে কারণদর্শানোর কথা বলা হয়েছে। এ অবস্থায়, প্রতিপক্ষ আসামী গণ ঐক্যবদ্ধ হয়ে নিখোজ আসফিয়ার বাবা আজাদ রহমান এর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে রীতিমতো হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন আজাদ রহমান। একে তো সন্তান হারানোর বেদনা, আরেকদিকে মিথ্যা মামলা ঘøানি। তাই সংশ্লিষ্ট প্রশাসনের উর্ব্ধতন কর্মকর্তাগণ ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে শিশু অপহরণকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নিখোজের বাবা আজাদ রহমান

