জামাল হোসেন তারেক :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের লালারচক গ্রামের সাব্বির আহমেদ ইশতিয়াক, যিনি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় একটি পা হারান, তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার অর্থায়নে ইশতিয়াকের চিকিৎসা ও কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য দেড় লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।
১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে শরিফপুর ইউনিয়নের লালারচক গ্রামের ইশতিয়াকের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী।
তিনি স্বশরীরে উপস্থিত থেকে ছাত্রনেতা ইশতিয়াকের বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এই সহায়তার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার সদস্যবৃন্দ
ভিডিও কলে যুক্ত হয়ে বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী ইশতিয়াকের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান সাহেবের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন —
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা শামছুল হক কনা মাষ্টার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, শরিফপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলমগীর আহমেদ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাফাত, শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুহিবুর রহমান, আতাউর রহমান বারী, শাহ মুহিবুল ইসলাম, ইবরাহিম আলী, সমাজসেবক জুবায়ের আহমেদ, সাবেক ছাত্রনেতা মইন উদ্দিন সুহান, ছাত্রনেতা রনি আহমেদ, পারভেজ আহমেদ, সালমান আহমেদ, ফয়সাল, মনসুরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।
দুর্ঘটনার পর থেকেই প্রফেসর সাইফুল আলম ইশতিয়াকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে আসার পর তিনি কৃত্রিম পা প্রতিস্থাপনের নির্দেশ দেন, যার ধারাবাহিকতায় আজকের এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

