5169
Loading ...

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ইস্যু: কেন চলছে মুসলিমদের বিরুদ্ধে অভিযান?

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : গত এক মাস ধরে ভারতের কয়েকটি বিজেপিশাসিত রাজ্যে পুলিশের বিশেষ অভিযান চলছে মুসলিমদের বিরুদ্ধে। এসব অভিযানে বহু ঘরে তল্লাশি চালানো হচ্ছে, অনেক মুসলিম যুবককে আটক করা হয়েছে এবং কোথাও কোথাও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
অভিযানগুলোর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে একটি বাক্য— “আই লাভ মুহাম্মদ (সা.)”। এই বাক্যটি কেউ পোস্টারে, টি-শার্টে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করলে তাকে ‘আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা’ দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানবাধিকারভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) জানায়, এ পর্যন্ত অন্তত ২২টি মামলা দায়ের হয়েছে এসব রাজ্যে, যেখানে অভিযুক্ত করা হয়েছে প্রায় আড়াই হাজার মুসলিম নাগরিককে। তাদের মধ্যে অন্তত ৪০ জন ইতিমধ্যে আটক রয়েছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে— ‘আই লাভ মুহাম্মদ’ বলা কি সত্যিই বেআইনি?
আইন বিশেষজ্ঞদের মতে, ভারতের সংবিধানে ধর্মীয় বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তাই “আমি মুহাম্মদকে ভালোবাসি” বা “আই লাভ মুহাম্মদ (সা.)” বলা নিজে থেকে কোনো অপরাধ নয়। তবে স্থানীয় প্রশাসন দাবি করছে, এই বাক্যটি নাকি সম্প্রদায়ভিত্তিক উত্তেজনা ছড়াতে ব্যবহৃত হচ্ছে, এবং এ কারণে জনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কোথা থেকে এই বিতর্কের সূচনা?
ঘটনার সূত্রপাত হয় উত্তরপ্রদেশের এক শহরে, যেখানে কয়েকজন মুসলিম তরুণ নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে “আই লাভ মুহাম্মদ” লেখা টি-শার্ট পরে একটি সমাবেশে যোগ দেন। এরপর স্থানীয় কিছু হিন্দুত্ববাদী সংগঠন অভিযোগ তোলে যে এটি উসকানিমূলক বার্তা।
সেখান থেকেই দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে— যেমন মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম ও উত্তরপ্রদেশে।

মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতি ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে।  ছবি – সংগৃহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *