5169
Loading ...

কালচারাল ফেস্ট–২০২৫ এ জমজমাট আয়োজন করে ঢাকা কলেজে

আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজ কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “কালচারাল ফেস্ট–২০২৫”। দিনব্যাপী এই বর্ণিল উৎসবটি বুধবার (২৯ অক্টোবর) কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত, নাটক, কবিতা, নৃত্য, বিতর্কসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এতে অংশগ্রহণ করে ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই এই উৎসবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, এবং অতিথি শিল্পীরা। আলোচনা পর্বে বক্তারা বলেন, “সংস্কৃতি মানুষের মনকে আলোকিত করে, তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডও সমান গুরুত্বপূর্ণ।”
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে ঢাকা কলেজ কালচারাল ক্লাব, এবং সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB), ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ফেস্টিভোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
আনন্দ, সৃজনশীলতা ও বন্ধুত্বের এক অনন্য সমন্বয়ে শেষ হয় এই বছরের ঢাকা কলেজ কালচারাল ফেস্ট–২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *