শেখ আব্দুল্লাহ আল মামুন,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
১১ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ও সাতক্ষীরার গর্ব মোঃ মুস্তাফিজুর রহমান আজ সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সাথে।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার মহোদয় মুস্তাফিজুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য ভূয়সী প্রশংসা করেন।
আলোচনাকালে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন —
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা জনাব মোঃ মুকিত হাসান খাঁন,
ডিআইও-১ (ডিএসবি), সাতক্ষীরা জনাব মোঃ মনিরুল ইসলাম,
ইন্সপেক্টর (ক্রাইম), সাতক্ষীরা জনাব মোঃ সাইফুল ইসলাম।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে ক্রীড়া ও সমাজ উন্নয়নের প্রতি সকলের সম্মিলিত অঙ্গীকারের এক অনুপ্রেরণামূলক বার্তা উঠে আসে

