গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: মনোহরদী–বেলাব এলাকার মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহি এবং দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার সাহা।
এ সময় তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

