5169
Loading ...

শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখা

মো.আনোয়ার,ঢাকা কলেজ প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার উদ্যোগে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের বিভিন্ন আবাসিক হলে এই কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সি. যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রায়হান এবং দপ্তর সম্পাদক সুজন আলী।
নেতৃবৃন্দ জানান, পরীক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি ও উৎসাহ জোগাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *