মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা: উচ্চশিক্ষার লক্ষ্যে সম্প্রতি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন ঢাকা কলেজের দুই কৃতি শিক্ষার্থী। তাঁরা হলেন হিসাববিজ্ঞান বিভাগের গোলাম রসুল সোহান এবং ব্যবস্থাপনা বিভাগের মুজাহিদ খান।
উভয় শিক্ষার্থীই পড়াশোনার ধারাবাহিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাদের এই যাত্রা ঢাকা কলেজের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন

