5169
Loading ...

স্নাতক ১ম বর্ষের ভর্তি ও ক্লাস শুরুর দাবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা: ঢাকা কলেজে সাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ না হওয়া এবং ক্লাস শুরুর নির্দিষ্ট সময় ঘোষণা না করায় শিক্ষার্থীরা শনিবার প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন।
প্রায় দুই মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ এবং তাদের অধিকার নিয়ে অসন্তুষ্ট। শিক্ষার্থীরা দাবি করেছেন দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর সঠিক সময় ঘোষণা করা হোক।
বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছাত্রাবাসের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা কঠোর আন্দোলনের পরিকল্পনা করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *