5169
Loading ...

শিক্ষক আন্দোলন থাম্বে না, আগুনের দিন শেষ হবেই একদিন

মো: তানজিম হোসাইন: আজ আগুন জ্বলছে—ক্ষোভের, বঞ্চনার, অসম্মানের আগুন। বছরের পর বছর ঘাম ঝরিয়ে, মনের আলো বিলিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলেও এমপিওভুক্ত শিক্ষকরা যেন শিকলবন্দী দাস। ন্যায্য অধিকার—২০% বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা—চাওয়াটাও যেন রাষ্ট্রের কাছে অনেক কিছু। অথচ এই চাহিদা কোন বিলাসিতা নয়, এ তো ন্যূনতম প্রাপ্য, বেঁচে থাকার অস্তিত্ব যুদ্ধের দাবি।

শিক্ষকরা রাজপথে নেমেছেন। তারা ভিক্ষা চান না, তারা অধিকার চান। এই দাবির মশাল জ্বলে উঠেছে প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানীর বুকে। যারা শিক্ষা দিয়ে জাতির ভিত্তি নির্মাণ করেন, আজ তারাই বঞ্চনার আগুনে দগ্ধ।

কিন্তু ইতিহাস সাক্ষী—অবহেলার আগুন চিরদিন জ্বলতে পারে না। অন্যায়ের দেয়াল ভেঙে যায়, শিকল ছিন্ন হয়, অন্ধকার কেটে যায়। তাই আজকের এই সংগ্রাম, এই রাজপথের গর্জনই প্রমাণ করছে—আগুনের দিন শেষ হবে একদিন।

আসবে সেই সুদিন, যখন শিক্ষককে ভিক্ষুক ভাবা হবে না, অবহেলিত বলা হবে না। আসবে সেই ভোর, যখন ন্যায্য ভাতা, ন্যায্য সম্মান, ন্যায্য অধিকার—সবকিছু শিক্ষক সমাজের হাতে পৌঁছে যাবে।

আজকের এই লড়াই শুধু বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার নয়, এটি সম্মানের লড়াই, টিকে থাকার লড়াই। তাই আগুনের দিন যতই দীর্ঘ হোক না কেন—শিক্ষকের বিজয় হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *