5169
Loading ...

পিছিয়ে গেল প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকা কলেজ সংযুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময়ের পরিবর্তে নতুন তারিখে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম আগামী ১৬ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যমে জানানো হবে।
ঢাকা কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, প্রযুক্তিগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ভর্তি কার্যক্রমের তারিখ পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *