5169
Loading ...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

ফাইল ছবি।

ডেক্স নিউজ:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০, কুমিল্লায় ৪৮.৮৬, যশোরে ৫০.২০, চট্টগ্রামে ৫২.৫৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫১.৮৬, দিনাজপুরে ৫৭.৪৯, ময়মনসিংহে ৫১.৫৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ।

তিনি আরও জানান, এবার মোট ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *