5169
Loading ...

জগন্নাথে সোসিওলজি ডিবেটিং ক্লাবের দায়িত্বে মিমি – আকন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে রুকাইয়া মিজান মিমি এবং সাধারণ সম্পাদক হিসেবে নাঈম আকন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ক্লাবের মডারেটরের দায়িত্বে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন – যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুল আলিম, কর্মশালা বিষয়ক সম্পাদক: মো: মেহেদী হাসান, অর্থ সম্পাদক: নুসরাত জাহান, প্রচার সম্পাদক: কানিজ ফাতেমা জান্নাত, দপ্তর সম্পাদক: মো. আল জাবের।

নবনির্বাচিত সভাপতি রুকাইয়া মিজান মিমি বলেন, ” বিতর্ক আমাদের চিন্তার জগতকে শাণিত করে। এটি পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের ক্লাব নিয়মিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী বিতর্কচর্চায় উন্নত হবে। আশা করি, এই কমিটি সমাজবিজ্ঞান বিভাগকে আরও আলোকিত করবে।”

সাধারণ সম্পাদক নাঈম আকন বলেন,” বিতর্ক শুধুমাত্র জেতার প্রতিযোগিতা নয়। এটি চিন্তার বিকাশ, যুক্তির শাণিতকরণ এবং সত্যের অনুসন্ধানের একটি দীপ্ত যাত্রা। একজন বিতার্কিকের শক্তি তার যুক্তি ও প্রশ্ন করার সাহসে। বিতর্ক শেখায়, মতের ভিন্নতা বিভক্তি নয়, বরং বিকাশের ভিত্তি।”

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, ” আমাদের বিভাগ সম্প্রতি ‘সোসিওলজি ডিবেটিং ক্লাব’ গঠন করেছে। এই ক্লাব শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাশীলতা, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং মতপ্রকাশের দক্ষতা বাড়াতে কাজ করবে। বিতর্ক হলো একটি মুক্ত মঞ্চ যেখানে তরুণরা সমাজ, সংস্কৃতি, নীতি ও মূল্যবোধ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং সমস্যার যুক্তিনির্ভর সমাধান খুঁজে পায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *