5169
Loading ...

ঢাকা কলেজে কর্মচারীদের উদ্যোগে ভর্তি চলছে, বিরোধিতায় শিক্ষকরা

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ক্যাম্পাস সূত্র জানায়, সারা দেশে তিনদিন ব্যাপী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতিতে রয়েছেন। ফলে সরকারি সাত কলেজে কোনো শিক্ষক নেই। আর এই সুযোগ ব্যবহার করছেন কর্মচারীরা।
শিক্ষকদের তীব্র আপত্তি উপেক্ষা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম চালাচ্ছেন কর্মচারীরা। এতে ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়মনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা। কর্মচারীদের এমন কার্যক্রমে কলেজজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে ভর্তি নিশ্চায়নের কাজ করতে দেখা গেছে কর্মচারীদের।
ক্যাম্পাস সূত্র জানায়, সারা দেশে তিনদিন ব্যাপী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতিতে রয়েছেন। ফলে সরকারি সাত কলেজে কোনো শিক্ষক নেই। আর এই সুযোগ ব্যবহার করছেন কর্মচারীরা।

জানা গেছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না থাকলেও কলেজের কিছু কর্মচারী নিজেদের উদ্যোগে শিক্ষার্থী বাছাই, ফরম সরবরাহ ও সংশ্লিষ্ট কার্যক্রম চালাচ্ছেন। শুরু থেকে শিক্ষকরা এই ভর্তি কার্যক্রমের বিরোধীতা করে আসছিলেন।

একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, ভর্তির মতো গুরুত্বপূর্ণ কাজ কর্মচারীদের হাতে গেলে অনিয়মের সুযোগ তৈরি হয়। শিক্ষকরা এই প্রক্রিয়ায় নেই, অথচ কর্মচারীরা পুরো কার্যক্রম পরিচালনা করছেন—এটা গ্রহণযোগ্য নয়। তারা ভর্তি কার্যক্রম শিক্ষকদের মাধ্যমে পরিচালনার দাবি জানিয়ে আনুষ্ঠানিক আপত্তিও তুলেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *