5169
Loading ...

২০২৬ নির্বাচনে আলোচনায় শরীফুজ্জামান তপন

মোহাম্মদ আলী শোভন (নিজস্ব প্রতিবেদক):

কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের সন্তান শরীফুজ্জামান চৌধুরী তপন,একজন পরোপকারী, লেখক, কলামিস্ট ও রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্কুল জীবন থেকেই ছাত্রদলের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয় তাঁর। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী ছাত্র। ছাত্রাবস্থায় ঢাকা ও কুলাউড়ায় দলের বিস্তার এবং আন্দোলনের অগ্রভাগে সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনেই একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি। তবে দমে যাননি—দল ও আদর্শের প্রতি তাঁর অগাধ বিশ্বাস আজও অটুট।

শরীফুজ্জামান চৌধুরী তপন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। কুটচাল বুঝেন না, করেনও না। সত্যকে সত্য বলতে দ্বিধা করেন না তিনি। মানুষের দুঃখ-কষ্টে, রোগ-শোকে নিরবে সহযোগিতা করেন অকাতরে। রাজনীতির পাশাপাশি লেখালেখিতেও তিনি সমান দক্ষ। একজন গুণী লেখক ও সু-বক্তা হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একনিষ্ঠ ভক্ত। শেখ হাসিনার সরকারের চরম বিরোধী অবস্থান নিয়েছেন দীর্ঘদিন ধরে; এমনকি লন্ডনেও রাজনৈতিকভাবে সক্রিয় থেকে সরকারবিরোধী নানা পদক্ষেপে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করলেও কুলাউড়া ও দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক বজায় রয়েছে।

ইঞ্জিনিয়ার নাঈমুজ্জামান চৌধুরীর বড় ছেলে তপন চৌধুরী ১৯৬৭ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন। বিএনপির ঘরানার রাজনীতিতে তিনি একজন পরীক্ষিত সৈনিক ও দলের নিবেদিত কর্মী।

স্থানীয় জনজরিপে ২০২৬ সালের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে এসেছে বহু মানুষের মুখে। সাধারণ মানুষের মতে,যদি বিএনপি প্রবাসীদের মধ্যে থেকে কাউকে মনোনয়ন দেয়, তবে শরীফুজ্জামান চৌধুরী তপনই হবেন সবার সেরা পছন্দ।

দলের প্রতি আনুগত্য, জনসেবার মানসিকতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে কুলাউড়ার রাজনীতিতে একটি শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। অনেকের বিশ্বাস—যদি মনোনয়ন পান, তবে জয় তাঁর অবধারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *