5169
Loading ...

পূবাইলে উৎসবমুখর পরিবেশে লক্ষী পূজা উদযাপন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের সাপমারা স্বর্গীয় সূধন্য দাসের বাড়িতে দীর্ঘ ২৫বছর পর এবার উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা বা কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপিত হয়েছে। বাড়ির চার পাশ আলোক সজ্জা বিভিন্ন পশু পাখির ছবি দিয়ে সাজানো হয়েছে।

ব্যাতিক্রম এই আয়োজনের ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার বলেন , ২৫বছর আগে এই বাড়িতে পূজা উদযাপন করা হত । দীর্ঘ ২৫বছর পর সকল ধর্মের লোকদের সহযোগিতায় পূজা উদযাপন করতে পেরে আমরা খুব আনন্দিত। পূজার আশে পাশে পশু পাখির ছবি দিয়ে সাজানোর ব্যাপারে জানতে চাইলে পূজা উদযাপন কমিটির আয়োজক মৃনাল ক্রান্তি দাস , বলেন ,আমরা দেশবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা এক সময় প্রকৃতির সকল জায়গায় হাতি ,ঘোড়া দেখতে পারতাম,এখন আর আগের মত দেখা যায় না , আমাদের সকলের প্রকৃতি নিয়ে কাজ করতে হবে , প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে ,আমরা ছোট ছেলে মেয়েদের বুঝাতে চেয়েছি তোমাদের প্রকৃতি নিয়ে কাজ করতে হবে ,কাজ না করলে সকল কিছু ধ্বংস হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, সমন্বয়কারী বাবুল দাস, আশিস দাস, সহ সভাপতি শিল্পী রানী সরকার, পূর্ণিমা রানী দাস ,শিখা রানী দাস, তাপস দাস, মিঠুন দাস, ছোটন দাস গৌতম দাস, পিন্টু দাস, লিটন দাস প্রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *