
নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী বিশ্ব নিরাপত্তা সংস্থার (World Security Organization) বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।তার এই সাফল্যে কুলাউড়া জুড়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এই অর্জন কুলাউড়ার জন্য গর্বের বিষয়।

