মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তারা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। শিক্ষা ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়

